ভালো লাগে বাবার
হাত ধরে ছুটতে
ভালো লাগে মেঘের সাথে
এরোপ্লেনে উড়তে।
ভালো লাগে ঠাকুরদার
নতুন গাড়ি চড়া
ভালো লাগে ঠাকুরমার
সাথে দুষ্টুমি করা।
ভালো লাগে পিজ্জা আর
বাংলা মাছের ঝোল
ভালো লাগে ফুটবল যখন
মেসি দায় গোল।
ভালো লাগে কার্টুন
রঙ পেন্সিল খেলা
ভালো লাগে সন্ধ্যেবেলার
টিম টিমে তারা।
এই সব আমিই
খুব যে ভালোবাসি
কিন্তু সবচেয়ে ভালো
আমার মায়ের হাঁসি।
চলে গেছে সে আমায়
ছেড়ে বহু দূরে
ছড়িয়ে রেখে তারই রেশ
সারা আকাশ জুড়ে।