সিম্বা-ব্রুনো

, , Leave a comment

ভোরের আলো ফোটার সাথেই
কাজে নেবে পরা
হাল্কা কিছু ব্রেকফাস্ট
করেই জগিং করা।

রাস্তাতে বন্ধুদের
রোজ খোঁজ নেয়া
অনেক কথা বলা হলে
দৌড়ে বাড়ি যাওয়া।

ঘরে ফিরেই
দিদিদের ঘুম থেকে তোলা
এযে কি মস্ত কাজ
সহজে যাবে না বলা।

তারপর অনেক খেলা
বাবা মায়ের সাথে
দিদিরাও দাঁত মেজে
যোগ দেয় তাতে।

ব্রাঞ্চটা তাড়াতাড়ি
আমরা সেরে ফেলি
এত কসরতের পর
পেট যে তখন খালি।

এরপর দিদিরা
করে লেখালেখি
দুই ভাই দি পাহারা
যাতে না দেয় ওরা ফাঁকি।

বিকেল বেলা সবার সাথে
বিস্কুট খাওয়া
এরপর ঠিক সাত টায়
ডিনার খেতে যাওয়া।

সন্ধ্যের পর ক্লান্ত হয়ে
আমরাযে নি রেস্ট
মায়ের কোলেই ঘুমিয়ে পরা
সেইটাই লাগে বেস্ট।

এইভাবেই আমাদের
প্রতিদিন কেটে যায়
আমরাও বাস্ত খুব
শুধুই তোমরা নয়।