শপিং মল (আগস্ট ২০১৯)

, , Comments Off on শপিং মল (আগস্ট ২০১৯)

সকাল বেলা সাজাও আমায়
অনেক যত্ন করে
রাতের বেলা আলোয় ভাসি
তোমার হাতটি ধরে।

এখানে তুমি খুঁজে বেড়াও
জীবনের অনেক অনুভূতি
পুরোনো নতুন প্রেমের আবেগ
মিষ্টি খুনসুটি।

চোখের তারায় জ্বালিয়ে দি
নানা স্বপ্নের ধোঁয়া
কোনো কিছুই কঠিন নয়
হাত দিয়ে যায় ছোয়া।

আলাদিনের জিনি আমি
প্রদীপ তোমার পকেট
যা চাইবে পেয়ে যাবে
আছে সব সাইজের প্যাকেট।

এই ভাবে চলছে
মহাকালের চাকা
কফি হাউসের হলটা তাই
এক্কেবারে ফাঁকা।