আব্দার

, , Comments Off on আব্দার

দিতে পারি ভোরের আকাশ
হালকা শীতের পালক।

দিতে পারি সোনায় মোড়া
সন্ধ্যে বেলার আলো।

দিতে পারি তোমার ঠোঁটে
নতুন গানের সুর।

দিতে পারি সাত সকালের
এক মুঠো রোদ্দুর।

দুধ সাগর সেচে মুক্ত দেব
জিততে তোমার মন।

লক্ষিটি শুধু চেয়ো না
আমার এই সেল ফোন।