সুটকেসে জামাকাপড়
হচ্ছে ঠাসা ঠাসি
হালকা হাসি খুশির মেজাজ
আনন্দেতে ভাসি।
আঠারোটা জায়গা দেখতে হবে
পুরো সাত দিনে
ভাবতেই মধ্যবিত্তের
এই শরীর যাচ্ছে ঘেমে।
হলুদ কালো ট্যাক্সি এলো
যেন কোনোকলতার সংসার
কুড়ি টাকা বেশি দেবেন
ট্যাক্সি আলার আব্দার।
হেলে দুলে ট্যাক্সি পেরোলো
বট তলার মোড়
বড় রাস্তা পড়তেই
গতি হলো জোর।
দূর থেকে হাওড়া ব্রিজ
যেন দিচ্ছে হাতছানি
সবই এলো ফেলে এলাম
আমার ঘরের আমি।
একলা ঘরে কবিতার খাতায়
করছে লেখা লেখি
এই কদিনের ছুটিতে
সে আমায় দিলো ফাঁকি।