দুর্গা মা এলেন ঘরে
আবার হুলুস্থুল
ঢাকের সাঁজ, শঙ্খ ধোনি
মন্ত্র পাঠ আর উলু।
সকালে শরীর ঘষে মেজে
জড়িয়ে নতুন সাঁজ
প্রথম বারেই অঞ্জলি
মস্ত বড় কাজ।
রোজ নামচা জীবন থেকে
একটু দিয়ে ফাঁকি
বেমালুম আড্ডা দেওয়া
মন ভরিয়ে রাখি।
শহরের নতুন ধাঁচে
এই আমাদের পুজো
নীল আকাশ দেখি না আর
শরৎ মেঘের তুলো।
শিউলি ফুলের গন্ধ
আর পরেনা মনে
হারিয়ে গেছে বোধয়
কোনো কাশফুলেরই বনে।
সেলফি অনেক তোলা হলো
নানা রঙের ছবি
কোথাও যেন ফেলে এলাম
সেই শরতের কবি।