ইচ্ছে

, , Comments Off on ইচ্ছে

তেপান্তরের উপারেতেই
তুমি করো বাস
দেখা করতে লেগে যায়
বহু বছর মাস।

তাই, চাইনা কোন মনি মুক্ত
সাত রাজার ধন
চাইছি শুধু তোমার কাছে
তোমার সতেজ মন।

তার সাথে জুড়ে দিও
হৃদয়ে ভরা শাঁস
সেখান থেকেই খুঁজে নেব
তোমারেই আশ্বাস।

বাকি যা দামি জিনিষ
তোমার রইল পরে
দিয়ে দিও সবাই কে
ঠিক হিসেব করে।

আমার জন্যে ওইটুকুই
রেখে দিও তুমি
চাইনি কিন্তু বেশি কিছু
জানেন অন্তর্যামী।