নতুন জীবন

, , Comments Off on নতুন জীবন

এবার সব অন্য নিয়ম
জীবন বাঁধা হবে
ছোয়া ছুঁয়ের নতুন রিতি
তবেই দেখা হবে।

ধরতে শুধু পারবে যে গাছ
ফুল ফল আর সবুজ পাতা
কচি ঘাস দাঁতে কাটতে পারো
তাতেও যাবে হাটা।

মিষ্টি হওয়ার নরম পরশ
তাতেও যে নেই মানা
বৃষ্টির সাথেও খেলতে পারো
সেটা নিশ্চই জানা।

এইভাবেই একলা চলা
এটাই নতুন জীবন
শুধু প্রেয়সী মৃত্যুকেই
করো প্রেমের আলিঙ্গন।