শুকনো ফুল আর শুকনো পাতা
রাস্তা জড়িয়ে আছে
নীল আকাশে সাদা মেঘের ভেলা
অনেক ছড়িয়ে আছে।
উপচে পরা গাছের ফুলে
সবুজ পাতা দিচ্ছে উঁকি
নানা রঙের অনেক পাখী
খেলছে টুকি টুকি।
বাতাসের মিষ্টি পরশ
সতেজ করে মন
চারিদিকে ছড়িয়ে দেখো
প্রকৃতির এই স্পন্দন।
বলছে তোমায়, দেখো আমরা সবাই
কেমন করছি হুটোপুটি
অনেকদিনই তোমরা থাকবে ঘরে
এইবার আমাদের দাও ছুটি।