ভোরের আলো ফোটার আগে
জুতো মোজা পরে
বেরিয়ে পরি পথের ধারে
কুয়াশার হাত ধরে।
ভারী মন সতেজ করতে গিয়ে দেখি
বহু পাগল আমার মতো দাঁড়িয়ে আছে একি
জীবন যুদ্ধে ক্লান্ত সবাই নেবে একটু শাস
দৌড়াতে এসেছে তাই, মনে এই বিশ্বাস।
ঘড়ির কাটা মিলিয়ে
দৌড় হলো শুরু
স্টেডিয়াম ছাড়িয়ে রাজপথ
বুক করে দুরুদুরু।
এক এক করে একুশ
করতে হলো পার
দৌড়ের শেষে বুড়ো শরীর
করছে হাহাকার।
অনেক মাসের প্রস্তুতি
সতেজ হলো মন
অবশেষে জয় হলো
অক্টোবরের ম্যারাথন।