আক্ষেপ

, , Comments Off on আক্ষেপ

ভেবেছিলাম ভোরের আলোয়
শিশির ভেজা মাঠে
হাঁটবো মোরা দুজন মিলে
হাত ধরে একসাথে।

ভেবেছিলাম সকাল বেলা
শুনবো মোরা গান
নীরব তখনও পৃথিবী
আকুল হবে প্রাণ।

ভেবেছিলাম দিনের বেলায়
যাব সাগর তীরে
দেখবো বসে ঢেউয়ের খেলা
সব দ্বিধার বাধন ছেড়ে।

ভেবেছিলাম বিকেলবেলা
চরব উঁচু পাহাড়
নানা রঙে রাঙিয়ে আকাশ
দেখবো ফুলের বাহার।

ভেবেছিলাম সন্ধ্যেবেলা
সব কাজের পরে
ধ্রুবতারার সাথে বলবো কথা
জীবনের হিসেব গুলো সেরে।

ভাবাই হলো সারা
সব কাজই রইলো বাকি
সময় শুধু ফুরিয়ে গেল
আমায় দিয়ে ফাঁকি।