ব্ল্যাক Friday (2019)

, , Comments Off on ব্ল্যাক Friday (2019)

ভোর রাত থেকে তৈরি সবাই
করতে যাবো শপিং
অনেক কিছু কেনার আছে
করবো মল হপিং।

জামা প্যান্ট জুতো মোজা
অনেক বড় লিস্ট
কেনার পরে সন্ধ্যে বেলা
মস্ত বড় ফিস্ট।

পয়সা না থাক পরোয়া নেই
আছে ক্রেডিট কার্ড
চার্বাক পন্থী মোরা
লিভিং লাইফে die হার্ড।

নতুন জিনিস ভরা ঘর
কোনো জায়গা নে যেই বাকি
শুধু মনের শান্তি টুকু
কবে দিয়ে গেল ফাঁকি।