সান্তা জেঠু কে চিঠি (২০১৯)

, , Comments Off on সান্তা জেঠু কে চিঠি (২০১৯)

সান্তা জেঠু তোমার আবার
আসার সময় হলো
এবার আমর লিস্ট টা বড়
মন দিয়ে তাই পড়ো

এক, লুসির সাতটা বেবি
যেন ভাল থাকে
দুই, কম যেন বকে মা
প্লিস বলে দিও তাকে
তিন, আকাশের ধুলো ঝেড়ে
দিও নীল রং
চার, নুইয়ে পড়া গাছ গুলো
করে দিও স্ট্রং
পাঁচ, ফোন রেখে মা বাবা
যেন কথা বলে
ছয়, দাদু আর দিদু যেন
থেকে যায় এই ঘরে
সাত, বারান্দার গাঁদা ফুল
যেন অনেক ফোটে
আট, ঠোঁট যেন না ফাটে
এই শিতেরই চটে
নয়, রোজ বিকেলে পার্কে
যেন খেলতে পারি
দশ, কাশি আর জ্বরের সাথে
প্লিজ করে দিও আড়ি।

এইবারের মতো
দিলাম তোমায় ছুটি
আর কিছু নেই চাওয়ার
এবার করবো হুটোপুটি।