একটু হাসি, একটু যে প্রেম
খানিক চখের জল
ঠিক করে মেশালে
চলৎচিতৃ যে তার ফল
আরো যদি ভাল চাও
দাও স্পেশাল এফেক্ট
হিরো-হিরোইন যেন গায় গান
চালিয়ে তাদের রকেট
ভাল কথা, নতুন সুরও
বুনে দিতে পার
খান বা কুমার ভাইরা থাকলে
সব থেকে হয় ভাল
গল্পটা কি, থাক সে কথা
ঘণ্টা দূয়ের মগজ ধোলাই
তবেই পাবে বক্স অফিসে
তুমি একশো কটির মস্থ মালাই!