মাকে চিঠি

, , Comments Off on মাকে চিঠি

তোমার আঁচল ছুয়ে
এই পৃথিবীতে আসা
তোমারই হাত ধরে শেখা
কি হয় ভালোবাসা।

তোমার কোল ছেড়ে
প্রথম পা মেলা
তোমার সাথে বসে
রান্না বাটি খেলা।

তোমার কাছে শোনা
ঠাকুরমার ঝুলি
তোমার ঠোঁটের গান
আমার প্রথম বুলি।

তোমার আশিস আছে
সারা আকাশ জুড়ে
তোমার পরশ পাই
যতই থাকি দূরে।