জন্মের প্রথম সকাল থেকেই
পরছি আমি হরেক রকম সাজ
ঠিক বেশটি খুঁজে যে না পাই
বয়েসের সাথে বেড়েই গেছে কাজ।
স্কুলের দিনে ভাল ছাত্রের বেশ
খুঁজতে গিয়ে শুধুই বেড়েছে ক্লেশ
কর্ম জীবনে একই হয়েছে হাল
যতই উঠেছি উন্নতির সে দেয়াল।
সংসারেও রয়েছে তার রেশ
সেখানেও পাইনি খুঁজে বেশ
এদিক ওদিক কাপড়ের টুকরো টেনে
কোনোরকমে দিন গিয়েছি গুনে।
আজ তাই অনেক ক্লান্তি নিয়ে
এসেছি আমি তোমার দ্বারে একা
পরতে সেই রাজবেশ
তোমার কাছে যা যত্নে আছে রাখা।