জীবনের পাকদন্ডী দিয়ে পেরিয়ে অনেক পথ
এখন এসেছি বড় রাস্তার পাশে
ধূলো কালি মেখে শরীরের রং কালো
ছোট ছেলেমেয়ে আমায় দেখে হাসে।
হাসছি আমি আমার কথা ভেবে
ভাবি দিন কি এই ভাবেই কেটে যাবে
প্রতিক্ষার প্রদীপে তেল আসছে যে কমে
সময় বলছে এবার যাও থেমে।
কাজ এখনো কিছুই হয়নি করা
সারাদিন শুধু নিজেকে দিয়েছি তারা
উঁচু নিচু পথ মাঠ খাল বিল
মাথার উপর ছিল শঙ্খচিল।
প্রতি পদখেপেই ছিল সে আমার সাথে
কথা বলেছি তার সাথে দিনে রাতে
এইবার কাজ করতে হবে শুরু
সংশয় মন করছে দুরু দুরু।
বড় রাস্তা থেকে নেমে যেতে হবে মাঠে
ফিরতে হবে সেই প্রথম নদীর ঘাটে
আবার হবে নতুন পথে চলা
এবার শঙ্খচিলের সাথে মেলাব মোর গলা।