গান আর শুনিনা আমি
হারিয়ে গেছে সুর
জীবনের চলার পথে
চলে এসেছি বহু দূর
সকাল সন্ধ্যে দৌড়ে বেড়াই
করতে জীবন ধারণ
শখ আহ্লাদ, সেকি আবার?
বহুদিনিই বারণ
কোনো একদিন সব ছেড়ে
দেব নতুন পথে পারি
এই আশাতেই গুনছি যে দিন
তৈরি আছে গাড়ি
যুগে যুগে একই কথা বলে গেছি আমি
জানো তুমি, জানি আমি আর অন্তর্যামী
এইভাবেই হচ্ছে জীবনের পথ চলা
এইভাবেই হচ্ছে নিজের সাথে কথা বলা।