সময়ের শুরু থেকেই দাঁড়িয়ে আছো তুমি
কত যোদ্ধা কত পশু ছুঁয়েচে এই রঙ্গভূমি
তাদের আর্তনাদে ভারী হয়েছে আকাশ
তাঁদের রক্ত ধুলোয় মিশে হয়েছে ইতিহাস
তবু লক্ষ্য পর্যটক তোমায় দেখতে আসে
কি বলো তুমি ওদের যখন বসে তোমার পাশে
ছড়িয়েছিলে হিংস্রতা আর ছড়িয়েছিলে ত্রাস
কলসিউম, তুমি আসলে মহাকালেরই পরিহাস।